Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চীন-ইউরোপ রুটে মালবাহী ট্রেনের ট্রিপের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ছাড়িয়েছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীন-ইউরোপ রুটে মালবাহী ট্রেনের ট্রিপের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ছাড়িয়েছে

আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায়, চীনের শেনইয়াং ফুহে স্টেশন থেকে, রাশিয়ার মস্কোগামী এক্স৮০৫৯ চীন-ইউরোপ মালবাহী ট্রেনটি যাত্রা শুরু করে। এর মধ্য দিয়ে, চীন-ইউরোপ রুটে মালবাহী ট্রেনের ট্রিপের মোট সংখ্যা ১ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যায়। এ সব ট্রিপে মোট ৫৬০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য পরিবহন করা হয়েছে।

চীনের রেলপথ বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, চীনের অভ্যন্তরে নির্ধারিত চীন-ইউরোপ মালবাহী ট্রেন রুটের সংখ্যা ৯৬টিতে পৌঁছেছে, যা ১৩২টি অভ্যন্তরীণ শহরকে সংযুক্ত করে। চীনের বাইরে, রেলপথটি ২৬টি ইউরোপীয় দেশের ২৩৭টি শহরে এবং ১২টি এশীয় দেশের ১০০টিরও বেশি শহরে পৌঁছেছে, যা মূলত সমগ্র এশিয়া-ইউরোপ অঞ্চলকে অন্তর্ভুক্ত করে। গত মে মাসে চীন-ইউরোপ মালবাহী ট্রেন পরিষেবা ১৯৬৫টি ট্রেন পরিচালনা করে ১ লাখ ৯৭ হাজার টিইইউ পরিবহন করে, যা একটি নতুন রেকর্ড।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.