Tuesday, September 8, 2026
Live

চীন-ইথিওপিয়া কফি বাণিজ্য সম্প্রসারণে নতুন চুক্তি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-ইথিওপিয়া কফি বাণিজ্য সম্প্রসারণে নতুন চুক্তি

ইথিওপিয়া থেকে চীনে উচ্চমানের কফি রপ্তানি বাড়াতে এবং শিল্প ও সরবরাহ শৃঙ্খলের অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে চীনা ও ইথিওপীয় প্রতিষ্ঠানগুলো একটি সমঝোতায় পৌঁছেছে।

সম্প্রতি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় চীনের ইয়ুননান প্রদেশ এবং ইথিওপিয়ার যৌথ উদ্যোগে বাণিজ্য প্রচারমূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইথিওপিয়ায় নিযুক্ত চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর লিউ সিয়াওকুয়াং বলেন, এই উদ্যোগটি চীনের উন্মুক্তকরণ নীতি প্রসারিত করা, আফ্রিকা থেকে আমদানি বৃদ্ধি এবং বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতিরই একটি অংশ।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ইয়ুননান প্রদেশের উপ-মহাপরিচালক লি ই জানান, চীনে কফির ভোক্তা বাজার ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং উচ্চমানের ও গভীর প্রক্রিয়াজাত পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

ইথিওপিয়ান ইনভেস্টমেন্ট কমিশনের ডেপুটি কমিশনার জিনাবু ইয়ার্গা বলেন, এই উদ্যোগ ইথিওপিয়ার কফি সরবরাহ শৃঙ্খল উন্নয়নে নতুন সুযোগ তৈরি করেছে এবং দেশটির কফি উৎপাদন অঞ্চলগুলোকে চীনের বিশাল বাজার ও মূলধনের সঙ্গে সরাসরি যুক্ত করেছে।

উন্নত কৃষি পদ্ধতি, জলবায়ু-বান্ধব সেচ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফসলের ফলন দ্বিগুণ করতে চীনা প্রতিষ্ঠানগুলোকে বড় পরিসরে বাণিজ্যিক বাগান গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.