সম্প্রতি মার্কিন ড্রামার ফিল মাতুরানো তাঁর চীনে ড্রাম ও সঙ্গীত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। নিংপো থেকে সুচৌ পর্যন্ত, তিনি সত্যিকার চীনকে অনুভব করার পাশাপাশি, চীনের উন্নয়নকে "অবিশ্বাস্য" বলে প্রশংসা করেন।
তিনি সুচৌর পরিচ্ছন্ন পরিবেশ দেখে অবাক হন। সেখানে সবাই মোবাইফোন দিয়ে কেনাকাটা করে; যাতায়াতে কোনো সমস্যা নেই; কম্পিউটার কফিশপে কয়েক ঘন্টা রেখে দূরে গেলেও, চুরি হয় না।
পশ্চিমা তথ্যমাধ্যম, বিশেষ করে মার্কিন তথ্যমাধ্যম, মাঝে মাঝে পক্ষপাতদুষ্ট আচরণ করে। এখন অনেক মানুষ, বিশেষ করে আমেরিকানরা চীনে এসে এখানে-সেখানে শুটিং করার মাধ্যমে, এখানকার সত্যিকার অবস্থান প্রদর্শন করছেন। ধীরে ধীরে দেশটির প্রতি মানুষের ধারণা পরিবর্তিত হচ্ছে। চীন সত্যিই খুব আকর্ষণীয় একটি দেশ; একটি অবিশ্বাস্য জায়গা।
সূত্র: সিএমজি