Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
২ মিনিটে পড়া যাবে

চীন ও কঙ্গো প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীন ও কঙ্গো প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন কঙ্গো প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও প্রবাসী কঙ্গোবাসীবিষয়ক মন্ত্রী কনস্ট্যান্ট-সার্জ বোন্দা। বৃহস্পতিবার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, ‘কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকার প্রথম দেশ যারা চীনের সঙ্গে যৌথ উন্নয়নের জন্য অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির আগাম সুফল সংক্রান্ত ব্যবস্থায় স্বাক্ষর করেছে।‘

ওয়াং বলেন, ‘চীন কঙ্গো প্রজাতন্ত্রকে দেশটির জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অনুসরণে সমর্থন দিয়ে যাবে। একইসঙ্গে বহিরাগত শক্তির সব ধরনের আধিপত্যবাদী আচরণের বিরোধিতা করবে।‘

তিনি বলেন, ‘দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত দিকনির্দেশনায় চীন পরবর্তী পর্যায়ে উচ্চপর্যায়ের পারস্পরিক সফরের পরিকল্পনা, কৌশলগত সমন্বয় জোরদার, বাস্তব সহযোগিতা এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কঙ্গো প্রজাতন্ত্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত।‘

ওয়াং আরও বলেন, ‘২০২৭ সালে কঙ্গো প্রজাতন্ত্রে অনুষ্ঠেয় চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের (এফওসিএসি) দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের জন্য উভয় পক্ষের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া উচিত। বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে আরও ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তুলতে চীন আফ্রিকার দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত।‘

তিনি বলেন, ‘দুই পক্ষের উচিত মধ্যস্থতাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থাসহ বহুপক্ষীয় প্ল্যাটফর্মগুলোর যথাযথ ব্যবহার এবং যোগাযোগ ও সমন্বয় জোরদার করা।‘

বোন্দা বলেন, ‘চীনের উত্থাপিত বিভিন্ন বৈশ্বিক উদ্যোগকে কঙ্গো প্রজাতন্ত্র সমর্থন করে। দেশটি এক-চীন নীতির প্রতি তার দৃঢ় অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।‘

বোন্দা আরও বলেন, ‘আফ্রিকার স্বাস্থ্যখাতে চীনের মনোযোগ এবং ইবোলা মহামারি মোকাবিলা ও স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নে আফ্রিকাকে দেওয়া সহায়তার প্রশংসা করে কঙ্গো প্রজাতন্ত্র এবং ‘আফ্রিকা-চীন সম্পর্কের আরও অগ্রগতি অর্জনে যৌথভাবে কাজ করতে তার দেশ প্রস্তুত।‘

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.