Friday, June 12, 2026
Live

চীন ও কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের প্রথম কৌশলগত সংলাপ সফলভাবে অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন ও কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের প্রথম কৌশলগত সংলাপ সফলভাবে অনুষ্ঠিত
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) বিশকেকে কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী জিনবেক কুলুবায়েভের সঙ্গে প্রথম কৌশলগত সংলাপে অংশগ্রহণ করেন। ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট সাদির জাপারভের সমর্থন ও নির্দেশনায় ‘চীন-কিরগিজ পারস্পরিক রাজনৈতিক আস্থা’ অব্যাহতভাবে সুদৃঢ় হচ্ছে এবং সর্বমুখী সহযোগিতা গভীরভাবে উন্নত হচ্ছে। কৌশলগত সংলাপ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হলো দু’দেশের রাষ্ট্রপ্রধানদের ঐকমত্য কার্যকর করার একটি নির্দিষ্ট পদক্ষেপ। এটি দু’পক্ষের পারস্পরিক কৌশলগত আস্থা বাড়াতে, কৌশলগত সমন্বয় জোরদার করতে এবং কৌশলগত সহযোগিতা বেগবান করতে সহায়ক হবে। চীন কিরগিজস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার। চীন দেশটির সঙ্গে আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় গভীর করতে এবং শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) ও চীন-মধ্য এশিয়া ব্যবস্থাসহ বিভিন্ন প্ল্যাটফর্মকে আরও উন্নত ও শক্তিশালী করতে চায়। পাশাপাশি, এসসিও’র পালাক্রমিক সভাপতি হিসেবে কিরগিজস্তানের ভূমিকায় সমর্থন দেবে চীন। কুলুবায়েভ বলেন, তাঁর দেশ এক-চীন নীতিতে অবিচল রয়েছে এবং সিনচিয়াং, সিচাং ও হংকংসহ চীনের মূল স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে চীনকে দৃঢ়ভাবে সমর্থন দেবে। কিরগিজস্তান চীনের সঙ্গে সহযোগিতা ঘনিষ্ঠ করে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চারটি বৈশ্বিক উদ্যোগ অনুশীলন করতে, জাতিসংঘের সমন্বয় জোরদার করতে এবং চীন-মধ্য এশিয়া ব্যবস্থার উন্নয়ন বেগবান করতে চায়। বৈঠকের পর দুই পক্ষ ‘চীন ও কিরগিজ পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের প্রথম কৌশলগত সংলাপ সংক্রান্ত যৌথ বিবৃতি’ প্রকাশ করে এবং ‘চীন ও কিরগিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬-২০২৭ সালের সহযোগিতার রূপরেখা’ স্বাক্ষর করে। সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.