Sunday, September 20, 2026
Live

‘চীন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করবে’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
‘চীন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করবে’
জানুয়ারি ৮: বেইজিংয়ে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিংয়ের সাম্প্রতিক বৈঠক, দু’দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। দক্ষিণ কোরিয়ার রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি মহলের একাধিক বিশেষজ্ঞ সিএমজি’কে দেওয়া সাক্ষাত্কার এমন মন্তব্য করেন। কোরিয়া-চীন ব্যবসায়িক সমিতির প্রধান চো পিউং কিউ বলেন, দু’দেশের নেতাদের আন্তরিক যোগাযোগ ও ধারাবাহিক সংলাপ, চীন-কোরিয়া সম্পর্কে নতুন চালিকাশক্তি যোগাবে। দক্ষিণ কোরিয়ার মহাকাশ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ লিম দং গু বলেন, চীন ও দক্ষিণ কোরিয়ার যৌথ নেতৃত্ব, উত্তর-পূর্ব এশিয়ীয় অর্থনৈতিক সহযোগিতার মডেল। জলবায়ু পরিবেশ, পরিবহন, ও শিল্প সমন্বয়সহ বিভিন্ন ক্ষেত্রে টেকসই আঞ্চলিক সহযোগিতার দৃষ্টান্ত সৃষ্টি করেছে দু’দেশ। দক্ষিণ কোরিয়ার এমবিসি’র প্রধান আন হিয়ং জুন বলেছেন, বিভিন্ন ধরনের যুব বিনিময় দু’দেশের সম্পর্কে পুণ্যচক্র গঠনের জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করবে। উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং গত সোমবার বেইজিংয়ে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সাথে বৈঠক করেন। তাঁরা বৈজ্ঞানিক উদ্ভাবন, প্রাকৃতিক পরিবেশ, পরিবহন এবং আর্থ-বাণিজিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রের ১৫টি সহযোগিতামূলক দলিল স্বাক্ষরও প্রত্যক্ষ করেন। (প্রেমা/আলি/ছাই)

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.