Tuesday, August 25, 2026
Live

চীন ও নেপালের মানবাধিকার সহযোগিতা জোরদার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন ও নেপালের মানবাধিকার সহযোগিতা জোরদার

সম্প্রতি নেপাল সফর করেছে চায়না হিউম্যান রাইটস স্টাডিজ সোসাইটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য এবং এর নির্বাহী সহ-সভাপতি চিয়াং চিয়ানকুওর নেতৃত্বে এই প্রতিনিধিদল নেপালে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক ও আলোচনা সভায় অংশ নেয়।

সফরকালে ‘সিচাং প্যানোরামা: নতুন যুগ, নতুন উন্নয়ন’ শীর্ষক ফোরামে বক্তব্য দেন চিয়াং চিয়ানকুও। পাশাপাশি তিনি নেপালের পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রাই এবং নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন টপ বাহাদুর মগারসহ স্থানীয় বিশিষ্টজনদের সাথে পৃথক বৈঠক করেন।

বৈঠকে প্রতিনিধিদলটি মানবাধিকার সুরক্ষার বিষয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ দর্শন এবং সিচাংয়ের জনগণের প্রতি তার বিশেষ যত্নের বিষয়টি তুলে ধরেন। এ ছাড়া নতুন যুগে সিচাং শাসনের ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির নীতির কল্যাণে অঞ্চলটিতে অর্জিত ঐতিহাসিক সাফল্যগুলো নেপালি পক্ষের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

সমসাময়িক চীনের মানবাধিকার দৃষ্টিভঙ্গির গভীর তাৎপর্য এবং চীনের নিজস্ব মানবাধিকার উন্নয়নের পথ সম্পর্কেও নেপালি পক্ষকে অবহিত করে এ প্রতিনিধিদলটি।

নেপালের নানা স্তরের প্রতিনিধিরা চীনের মানবাধিকার উন্নয়নের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তারা বিশ্বাস করেন, দ্বিপক্ষীয় মানবাধিকার বিনিময় ও সহযোগিতা জোরদার করা উভয় দেশের জনগণের কল্যাণ সাধনে অত্যন্ত সহায়ক হবে।

নেপালের পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রাই বলেন, চীন সফলভাবে তার জাতীয় পরিস্থিতির সাথে মানানসই একটি মানবাধিকার উন্নয়নের পথ তৈরি করেছে, যা নেপালকে সমৃদ্ধ অভিজ্ঞতা ও অনুপ্রেরণা জোগাচ্ছে। এ ছাড়া নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম কমিশনার সুশীল প্যাকুরেল জানান, চীনের জাতীয় মানবাধিকার অ্যাকশন প্ল্যান (২০২৬-২০৩০) কেবল দেশের ভেতরে জনগণের উন্নয়নের অধিকার সুরক্ষাতেই ভূমিকা রাখছে না, বরং আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালন এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায় গঠনেও প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.