Tuesday, September 8, 2026
Live

চীন কখনো ইচ্ছাকৃতভাবে বাণিজ্য উদ্বৃত্ত অর্জনের চেষ্টা করেনি: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন কখনো ইচ্ছাকৃতভাবে বাণিজ্য উদ্বৃত্ত অর্জনের চেষ্টা করেনি: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

চীন কখনো পরিকল্পিতভাবে বাণিজ্য উদ্বৃত্ত অর্জনের চেষ্টা করেনি এবং মুদ্রার মান হ্রাসের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে কোনো বাড়তি সুবিধা পাওয়ারও কোনো উদ্দেশ্য দেশটির নেই।

সম্প্রতি নর্থ ক্যারোলাইনার অ্যাশভিলে অনুষ্ঠিত জি-২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দ্বিতীয় বৈঠকে দেওয়া ভাষণে পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) গভর্নর প্যান কংশেং এ কথা বলেন।

বৈঠকে প্যান কংশেং সতর্ক করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভারসাম্যহীনতার প্রধান কারণগুলো হলো ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধ, সংরক্ষণবাদ এবং নীতিগত অনিশ্চয়তা।

বৈশ্বিক ঝুঁকি ও চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবিলা করতে তিনি সব জি২০ সদস্য দেশকে বহুপক্ষীয় ব্যবস্থাকে সমুন্নত রাখা, বৈশ্বিক আর্থিক সহযোগিতার প্ল্যাটফর্মগুলোর যথাযথ ব্যবহার এবং সামষ্টিক আর্থিক নীতির সমন্বয় জোরদার করার আহ্বান জানান।

বৈশ্বিক ভারসাম্যহীনতা দূর করার উপায় হিসেবে তিনি সব দেশকে কাঠামোগত সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ দেন। ঘাটতিযুক্ত দেশগুলোকে তাদের বাজেট ঘাটতি কমানো এবং অভ্যন্তরীণ সঞ্চয় বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, অন্যদিকে উদ্বৃত্ত থাকা দেশগুলোর উচিত মাঝারি মেয়াদে ভোগ ও বিনিয়োগ পরিমিতভাবে বৃদ্ধি করা।

উন্নয়নশীল দেশগুলোর ঋণ সংকটের মূল সমাধান অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখ করে প্যান বলেন, চীন অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ এবং উচ্চপর্যায়ের উন্মুক্তকরণ বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.