Saturday, September 19, 2026
Live

চীন-কানাডা বাণিজ্য সহযোগিতা জোরদারের অঙ্গীকার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
চীন-কানাডা বাণিজ্য সহযোগিতা জোরদারের অঙ্গীকার
ডিসেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: সম্প্রতি টরন্টোতে অনুষ্ঠিত হলো চীন এবং কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ক উচ্চ-পর্যায়ের ফোরাম। এতে চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের চেয়ারম্যান রেন হোংবিন। প্রেসিডেন্ট সি চিনপিং এবং প্রধানমন্ত্রী কার্নি দক্ষিণ কোরিয়ার গেয়ংজুতে সাক্ষাতের পর এটি ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বাণিজ্যিক সম্পৃক্ততা। ফোরামে রেন হংবিন বলেন, চীন-কানাডা অর্থনৈতিক সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের জন্য শক্তিশালী সমর্থন দিতে কানাডিয়ান অংশীদারদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত চীন। তিনি উভয় পক্ষকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং ঐতিহ্যবাহী ও উদীয়মান খাত, যেমন— পরিবেশবান্ধব জ্বালানি, মোটরগাড়ি ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। এই ইভেন্টে দুই দেশের ১৫০ জনেরও বেশি ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারক অংশগ্রহণ করেন। কানাডিয়ান ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করে বলেন, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের পরিবর্তন আসার এই সময়ে চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.