চীন আইন ও বিধিবিধান অনুযায়ী, জাপানের ওপর রপ্তানি-নিয়ন্ত্রণ আরোপ করেছে। আর এর লক্ষ্য, জাপানের ‘পুনঃসামরিকীকরণ’ এবং পারমাণবিক অস্ত্র অর্জনের অপচেষ্টাকে ব্যর্থ করে দেওয়া। গতকাল (বুধবার), চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং, বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
প্রাপ্ত তথ্যানুসারে, জাপানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল খনিজ ইট্রিয়ামের সরবরাহ ফুরিয়ে যেতে আর মাত্র কয়েক মাস বাকি আছে। জাপান চীনকে এ সংক্রান্ত রপ্তানি-নিয়ন্ত্রণ শিথিল করতে উত্সাহতি করার জন্য যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছে।
এ সম্পর্কে মাও নিং বলেন, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বৈশ্বিক শিল্প-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খলকে নিরাপদ ও স্থিতিশীল রাখার বিষয়ে চীনের অবস্থান পরিবর্র্তিত হয়নি। এ লক্ষ্যে গঠনমূলক ভূমিকা পালনের দায়িত্ব সকল পক্ষেরই রয়েছে।
সূত্র: সিএমজি