চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীন-নিকারাগুয়া সম্পর্ক নিয়ে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, চীন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অবিচল এবং প্রতিটি দেশের নিজস্ব জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন পথ বেছে নেওয়ার অধিকারকে সম্মান করার পক্ষে। চীন পারস্পরিক শ্রদ্ধা এবং উভয় পক্ষের জন্য লাভজনক সহযোগিতার ভিত্তিতে নিকারাগুয়াসহ বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক।
সূত্র: সিএমজি বাংলা