ডিসেম্বর ৪: আজ (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট সি চিন পিং এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁ যৌথভাবে বেইজিংয়ে চীন-ফ্রান্স সপ্তম ব্যবসায়িক পরিষদের বৈঠকের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন এবং ভাষণ দেন।
সি চিন পিং উল্লেখ করেন, এই বছর চীন-ফ্রান্স সম্পর্কের ৬০ বছরের একটি নতুন চক্রের শুরু হয়েছে। দুই দেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং এর স্থিতিস্থাপকতা শক্তিশালী হচ্ছে। প্রথম ১০ মাসে দ্বিপাক্ষিক বাণিজ্য ৬৮.৭৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ ২৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। উভয় পক্ষেরই কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মূল আকাঙ্ক্ষা বজায় রাখা উচিত, সুযোগ কাজে লাগানো উচিত, সহযোগিতা আরও গভীর করা উচিত এবং চীন-ফ্রান্স সম্পর্কের স্থিতিশীলতার মাধ্যমে আজকের বিশ্বের অনিশ্চয়তা মোকাবিলা করা উচিত।
সি চিন পিং বলেন, চীন ফ্রান্সকে একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অর্থনৈতিক ও বাণিজ্য অংশীদার হিসেবে দেখে। উভয় পক্ষের উচিত কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ ও ডিজিটাল অর্থনীতি, জৈব চিকিৎসা এবং 'সিলভার ইকোনমি' বা প্রবীণদের অর্থনীতির মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করা। শিল্প ও সরবরাহ শৃঙ্খলে ক্রমাগত উন্মুক্ত সহযোগিতা প্রচার করা এবং উভয় দেশের উদ্যোগের জন্য একটি ন্যায্য, স্বচ্ছ, বৈষম্যহীন এবং পূর্বাভাসযোগ্য ব্যবসায়িক পরিবেশ প্রদান করা উচিত। এই বছর চীন এবং ইইউর মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। চীন এবং ফ্রান্সের উচিত দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখার জন্য একসাথে কাজ করা এবং আগামী ৫০ বছরে চীন-ইইউ সম্পর্কের জন্য যৌথভাবে একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা।
তিনি আরও বলেন, “এই বছর বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয় এবং জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী। গত বছরের সেপ্টেম্বরে, আমি একটি 'বৈশ্বিক শাসন উদ্যোগ'-এর প্রস্তাব দিয়েছিলাম। চীন এবং ফ্রান্সের উচিত প্রকৃত বহুপাক্ষিকতা অনুশীলন করা, যৌথভাবে জাতিসংঘের মর্যাদা এবং কর্তৃত্বকে সমুন্নত রাখা, বিশ্ব বাণিজ্য সংস্থার মূলে নিয়ম-ভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা রক্ষা করা এবং বিশ্বব্যাপী শাসন সংস্কার ও উন্নতিতে ইতিবাচক শক্তি অবদান রাখা।”
সি চিন পিং জোর দিয়ে বলেন, ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন 'পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা' প্রস্তাব পর্যালোচনা এবং অনুমোদন করেছে। চীন 'চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন'কে ব্যাপকভাবে এগিয়ে নেবে এবং উচ্চ-স্তরের উন্মুক্তকরণ সম্প্রসারণ করবে। তিনি চীনের উন্নয়নের সুফলে অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য ফরাসি উদ্যোক্তাদের স্বাগত জানিয়েছেন।
চীন ও ফ্রান্সের সরকার, ব্যবসায়িক মহল এবং অন্যান্য খাতের প্রায় ১৫০জন প্রতিনিধি সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জিনিয়া/তৌহিদ
চীন-ফ্রান্স ব্যবসায়িক পরিষদের সপ্তম সভার সমাপনী অনুষ্ঠানে সি চিন পিংয়ের ভাষণ
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.