Sunday, September 6, 2026
Live

চীন-মিশরীয় সম্পর্কের মহাকাশ সহযোগিতা মডেল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-মিশরীয় সম্পর্কের মহাকাশ সহযোগিতা মডেল

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশ বিজ্ঞান ও অনুসন্ধান চীন ও মিশরের মধ্যে সহযোগিতার একটি মডেলে পরিণত হয়েছে। ছ্যাং’ই-৭ মিশনের মাধ্যমে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। এ মিশনের আওতায় চাঁদে একটি মিশরীয় পেলোড পাঠানোর কথা রয়েছে চীনের।

চীন ইতোমধ্যে মিশরকে ধ্বংসাবশেষ ও উপগ্রহ পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণে সহায়তা করেছে। পাশাপাশি উত্তর আফ্রিকার এই দেশটিকে লেজার-সজ্জিত টেলিস্কোপসহ প্রয়োজনীয় সব প্রযুক্তি সরবরাহ করেছে। দুই দেশ মহাকাশে বেশ কয়েকটি টেলিযোগাযোগ ও দূর অনুধাবন উপগ্রহ উৎক্ষেপণেও একসঙ্গে কাজ করেছে।

বেনি সুয়েফ বিশ্ববিদ্যালয়ের নেভিগেশন বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি অনুষদের ডিন ওসামা শালাবিয়া বলেন, “চীন বিশ্বের কাছে তার মহাকাশ কর্মসূচি উন্মুক্ত করতে শুরু করেছে। আফ্রিকায় এই প্রযুক্তি ও বিজ্ঞানকে পরিচিত করানোর প্রবেশদ্বার হিসেবে এটি মিশরের সঙ্গে সহযোগিতা শুরু করেছে।”

চীন, মিশরে একটি সংযোজন, সমন্বয় ও পরীক্ষাকেন্দ্রও স্থাপন করেছে। সেখানে মহাকাশে উৎক্ষেপণের আগে পেলোডের নকশা তৈরি, সংযোজন ও পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম রয়েছে।

আসন্ন ছ্যাং’ই-৭ উৎক্ষেপণ এই প্রযুক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আরেকটি মাইলফলক স্থাপন করবে। কারণ, এই চন্দ্রাভিযানের জন্য চীন ও মিশর বাহরাইনের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে।

প্রযুক্তির পাশাপাশি চীন মিশরীয় শিক্ষার্থীদের স্নাতকোত্তর বৃত্তিও প্রদান করছে।

চীনের সঙ্গে সহযোগিতা মিশরকে তার মহাকাশ কর্মসূচিতে অগ্রগতি অর্জনে সহায়তা করেছে। এই উন্নত প্রযুক্তিগত অংশীদারিত্বে ছ্যাং’ই-৭ নতুন মানদণ্ড স্থাপন করায়, মিশর মধ্যপ্রাচ্য ও আফ্রিকার প্রথম দেশগুলোর মধ্যে স্থান করে নিয়েছে, যারা চাঁদের দক্ষিণ মেরুতে ক্যামেরা পাঠিয়েছে।

জেনিফার/ হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.