Tuesday, September 8, 2026
Live

চীন-রাশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান উপ-প্রধানমন্ত্রীর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-রাশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান উপ-প্রধানমন্ত্রীর

চীন-রাশিয়ার আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং উপ-প্রধানমন্ত্রী তিং সুয়ে শিয়াং। বৃহস্পতিবার রাশিয়ার ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত ১১তম পূর্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

উপ-প্রধানমন্ত্রী বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) ও ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের উন্নয়ন কৌশলের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি চীনের উত্তর-পূর্বাঞ্চল পুনরুজ্জীবন কৌশলের সঙ্গে রাশিয়ার দূরপ্রাচ্য উন্নয়ন পরিকল্পনার সংযোগ আরও গভীর করা প্রয়োজন।

তিনি আরও বলেন, দু’দেশের রাষ্ট্রনেতাদের কৌশলগত নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোয় চীন-রাশিয়া আঞ্চলিক সহযোগিতা, বিশেষ করে চীনের উত্তর-পূর্বাঞ্চল ও রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলের মধ্যে সহযোগিতা দারুণ সাফল্য অর্জন করেছে।

এ ছাড়া রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে চীন তার অবস্থান ধরে রেখেছে। গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রকল্পগুলো দ্রুত এগিয়ে চলছে এবং পারস্পরিক ভিসামুক্ত নীতি সীমান্তবর্তী যাত্রী ও পণ্য পরিবহন বেড়েছে বলেও বক্তব্যে তিনি তুলে ধরেন।

তিং সুয়ে শিয়াং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে বলেন, দুই দেশকে ব্যবসায়িক উদ্বেগ দ্রুত সমাধান, নীতির ধারাবাহিকতা বজায় রাখা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.