চীন, রাশিয়া ও মঙ্গোলিয়া সেপ্টেম্বরের শুরুতে ‘বর্ডার ডিফেন্স কো-অপারেশন ২০২৬’ শীর্ষক যৌথ সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে।
তিন দেশের সীমান্তরক্ষী বাহিনীর অংশগ্রহণে অনুষ্ঠেয় এ মহড়ায় সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড যৌথভাবে প্রতিরোধ ও মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
মহড়ায় যৌথ পরিকল্পনা, যৌথ অনুসন্ধান, যৌথ হামলা ও আটক অভিযান এবং যৌথ হস্তান্তরসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
এটি তিন দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ ধরনের ধারাবাহিক যৌথ প্রশিক্ষণের দ্বিতীয় আয়োজন। এর মাধ্যমে চীন, রাশিয়া ও মঙ্গোলিয়ার মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা আরও বাড়ানো এবং সীমান্ত প্রতিরক্ষা সহযোগিতা গভীর করার লক্ষ্য রয়েছে।
সূত্র: সিএমজি বাংলা