Tuesday, September 8, 2026
Live

চীন-সিঙ্গাপুরের যৌথ নৌ মহড়া শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-সিঙ্গাপুরের যৌথ নৌ মহড়া শুরু

সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও সিঙ্গাপুরের মধ্যে যৌথ নৌ মহড়া দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশে শুরু হয়েছে। শনিবার শুরু হওয়া এই মহড়া দুই দেশের মধ্যে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত যৌথ সামুদ্রিক মহড়া।

চানচিয়াংয়ের একটি নৌঘাঁটিতে মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে চীনের গাইডেড-মিসাইল ফ্রিগেট ‘তালি’ এবং সিঙ্গাপুরের ফ্রিগেট ‘আরএসএস স্টিডফাস্ট’ অংশ নিচ্ছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক আস্থা আরও গভীর ও বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা যৌথভাবে রক্ষার সক্ষমতা বাড়ানোই এ মহড়ার প্রধান উদ্দেশ্য।

মহড়াটি দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে বন্দরকেন্দ্রিক পারস্পরিক দক্ষতাও প্রশিক্ষণ এবং দ্বিতীয় ধাপে সমুদ্রে বিভিন্ন ধরনের সামরিক মহড়া পরিচালনা করা হবে।

মহড়ায় ডাইভিং কার্যক্রম, সাবমেরিন অনুসন্ধান ও উদ্ধার এবং পানির নিচে চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের নৌবাহিনী অভিজ্ঞতা বিনিময় করবে। পাশাপাশি যোগাযোগ, সমুদ্রে জ্বালানি ও রসদ সরবরাহ, যৌথ সামুদ্রিক হামলা এবং যৌথ অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের মহড়াও অনুষ্ঠিত হবে।

চীন ও সিঙ্গাপুর ২০১৫ সালে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় নৌ মহড়া আয়োজন করে। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের যৌথ মহড়া দুই দেশের সামরিক সহযোগিতার নিয়মিত অংশ হয়ে উঠেছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.