Friday, June 12, 2026
Live

চুহাইয়ে অ্যারো এশিয়া ২০২৫ শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চুহাইয়ে অ্যারো এশিয়া ২০২৫ শুরু
আন্তর্জাতিক সাধারণ বিমান চলাচল প্রদর্শনী (এশিয়া) বা অ্যারো এশিয়া ২০২৫ আজ (বৃহস্পতিবার) চীনের কুয়াংতোং প্রদেশের চুহাই শহরে শুরু হয়েছে। এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য হল ‘সাধারণ বিমান চলাচলের নতুন যুগ, নিম্ন আকাশের অসীম সম্ভাবনা অন্বেষণ’। ২২টি দেশ ও অঞ্চলের ৩৮০টি কোম্পানি এতে অংশগ্রহণ করছে, প্রথম অ্যারো এশিয়ার চেয়ে যা দ্বিগুণেরও বেশি। প্রদর্শনের আয়তন ২০ হাজার থেকে ৬০ হাজার বর্গমিটারে বেড়ে দাঁড়িয়েছে। একাধিক সাধারণ বিমান প্রথমবারের মত প্রদর্শন করা হয়। দেশি-বিদেশি সাধারণ বিমান চলাচল ও নিম্ন আকাশ অর্থনীতিতে উদ্ভাবনী প্রাণশক্তি ও সর্বশেষ অর্জন প্রদর্শন করা হচ্ছে প্রদর্শনীতে। এবারের প্রদর্শনীতে দক্ষিণ আফ্রিকার ‘এইআরও’ এবং চীনের ‘রেড স্টার’ অ্যারোবেটিক ফ্লাইট ডেমোনস্ট্রেশন দল দর্শকদের একটি দুর্দান্ত এয়ার শো উপহার দিয়েছে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.