বৃহস্পতিবার সব ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি গভীরভাবে তদন্ত ও দূর করা এবং বিস্তারিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে, চীনের শানতুং প্রদেশের ছিংতাও শহরের পেইহাই শিপবিল্ডিং কোম্পানির একটি বৈদেশিক কার্গো জাহাজের মেরামতকাজ চলাকালে, অগ্নিকাণ্ড ঘটে। এতে বহু লোক হতাহত হন।
দুর্ঘটনার পরপরই, চীনা কমিউনিস্ট পার্টি (পিসিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। নির্দেশনায় তিনি জোর দিয়ে বলেন, নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধারের কাজ দ্রুত করতে হবে; দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি যথাযথভাবে সামাল দিয়ে, দুর্গতদের সান্ত্বনা ও সহায়তা প্রদান করতে হবে; এবং যত দ্রুত সম্ভব দুর্ঘটনার কারণ তদন্ত করে আইন অনুযায়ী দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, সকল অঞ্চল ও সংশ্লিষ্ট বিভাগকে এই ঘটনা থেকে গভীর শিক্ষা গ্রহণ করতে হবে; সব ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি গভীরভাবে তদন্ত ও মোকাবিলা করতে হবে; প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে; বড় ও মারাত্মক দুর্ঘটনা দৃঢ়ভাবে এড়াতে হবে; এবং জনগণের জীবন ও সম্পত্তি কার্যকরভাবে রক্ষা করতে হবে। সূত্র: সিএমজি বাংলা