ডিসেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং মিউনিসিপালিটি থেকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে নতুন সময়সূচির চীন-ইউরোপ মালবাহী ট্রেন সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। রোববার যাত্রা শুরু করা এই নতুন সার্ভিস চায়না রেলওয়ে এক্সপ্রেস নেটওয়ার্কের সর্বশেষ সংযোজন।
এবারের ট্রেনটিতে রয়েছে গাড়ি ও মোটরসাইকেল যন্ত্রাংশ, ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন ভোক্তা পণ্য। প্রায় ১১ দিন সময় নিয়ে এটি মধ্য ও পূর্ব ইউরোপের অন্যতম প্রধান লজিস্টিক কেন্দ্র বুদাপেস্টে পৌঁছাবে। রুটটি সিনচিয়াংয়ের আলাতাও পাস হয়ে কাজাখস্তান, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া অতিক্রম করে শেষ পর্যন্ত হাঙ্গেরিতে যাবে।
চায়না রেলওয়ে ছেংতু গ্রুপের তথ্য অনুযায়ী, নতুন রুটটি আগের তুলনায় ভ্রমণ সময় প্রায় ৩০ শতাংশ কমিয়ে দেবে।
চায়না স্টেট রেলওয়ে গ্রুপের সর্বশেষ পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত চীন-ইউরোপ মালবাহী ট্রেন ১ লাখ ২০ হাজারের বেশি ট্রিপ সম্পন্ন করেছে এবং ৪৯০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য পরিবহন করেছে।
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চায়না রেলওয়ে এক্সপ্রেস এরইমধ্যে ইউরেশিয়া মহাদেশজুড়ে বিস্তৃত একটি শক্তিশালী লজিস্টিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই নেটওয়ার্ক এখন ২৬টি ইউরোপীয় দেশের ২৩২টি শহর এবং ১১টি এশীয় দেশের ১০০-র বেশি শহরকে যুক্ত করছে।
নাহার/জেনিফার
তথ্য ও ছবি-সিনহুয়া
ছোংছিং থেকে বুদাপেস্টগামী নতুন সময়সূচির মালবাহী ট্রেন চালু
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.