Saturday, September 19, 2026
Live

ছোট উদ্যোক্তাদের আর্থিক সুবিধা বাড়াল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.2 (5)
ছোট উদ্যোক্তাদের আর্থিক সুবিধা বাড়াল চীন
ডিসেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২১-২৫) সময়ে ছোট ও ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য অন্তর্ভুক্তিমূলক আর্থিক সহায়তা ধারাবাহিকভাবে বাড়ানো হয়েছে। এ সময় এসব প্রতিষ্ঠানের জন্য অন্তর্ভুক্তিমূলক ঋণের বার্ষিক প্রবৃদ্ধি গড়ে ২০ শতাংশের বেশি ছিল। ২০১৩ সালে অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা উন্নয়নের ঘোষণার পর থেকে ধারাবাহিক প্রচেষ্টায় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তি সহজ হয়েছে। সরকারি তথ্যানুসারে, চলতি বছরের অক্টোবর শেষে ছোট ও মাইক্রো প্রতিষ্ঠানের জন্য অন্তর্ভুক্তিমূলক ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৭৭ ট্রিলিয়ন ইউয়ানে। চীন এসব ঋণের খরচও কমিয়েছে। চলতি বছরের জুনে এ ধরনের প্রতিষ্ঠানের জন্য নতুন ইস্যুকৃত অন্তর্ভুক্তিমূলক ঋণের সুদের হার দাঁড়ায় ৩ দশমিক ৪৮ শতাংশে—যা ১৩তম পঞ্চবার্ষিক পরিকল্পনার চেয়ে প্রায় ২ শতাংশ কম। অক্টোবরে প্রকাশিত সিপিসি সেন্ট্রাল কমিটির ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের সুপারিশ অনুযায়ী, পরবর্তী মেয়াদেও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন আরও জোরদার করা হবে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

4.2
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.