Tuesday, August 25, 2026
Live

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং চীনা নেতা চাও ল্য চি’র বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
赵乐际会见约旦国王阿卜杜拉二世

চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি আজ (শুক্রবার) সকালে বেইজিংয়ে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে এক বৈঠক করেন।

চাও ল্য চি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মহিমান্বিত বাদশাহর কৌশলগত দিকনির্দেশনায় চীন-জর্ডান সম্পর্ক ক্রমাগত গভীর ও সুদৃঢ় হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার চমৎকার সাফল্য অর্জিত হয়েছে। চীন জর্ডানের সাথে যৌথভাবে দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্যকে মূল ভিত্তি হিসেবে মেনে চলতে, ঐতিহ্যবাহী বন্ধুত্ব বজায় রাখতে, বাস্তবমুখী সহযোগিতা বৃদ্ধি করতে এবং চীন-জর্ডান সম্পর্কের টেকসই, স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়ন জোরদার করতে প্রস্তুত। চীনের জাতীয় গণ-কংগ্রেস জর্ডানের জাতীয় পরিষদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান আরও গভীর করতে চায়। উন্নয়নশীল দেশগুলোর সংসদীয় বিষয়ক সেমিনারের মতো প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে গণতন্ত্র, শাসনব্যবস্থা ও আইনের শাসন এবং জনজীবনের উন্নয়ন সম্পর্কিত অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে চীন-জর্ডান কৌশলগত অংশীদারিত্ব প্রসারে অবদান রাখতে চীন সংকল্পবদ্ধ।

বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, বৈশ্বিক শাসনব্যবস্থায় চীন যে গুরুত্বপূর্ণ ও কার্যকর নেতৃত্ব প্রদর্শন করে আসছে, জর্ডান তার উচ্চ প্রশংসা করে। জর্ডান চীনের সঙ্গে রাজনৈতিক পারস্পরিক আস্থা গভীর করতে, বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে, উভয় দেশের আইনসভাগুলোর আদান-প্রদান বৃদ্ধি করতে এবং যৌথ সমৃদ্ধি ও উন্নয়ন অর্জনে একযোগে কাজ করতে ইচ্ছুক।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.