Sunday, September 20, 2026
Live

জলবিদ্যুৎ সক্ষমতায় ১০ কোটি কিলোওয়াট ছাড়াল চীনের সিছুয়ান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.2 (5)
জলবিদ্যুৎ সক্ষমতায় ১০ কোটি কিলোওয়াট ছাড়াল চীনের সিছুয়ান
ডিসেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: জলবিদ্যুৎ স্থাপিত সক্ষমতায় ১০ কোটি কিলোওয়াটের মাইলফলক অতিক্রম করেছে দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশ। শুক্রবার পানচিহুয়া শহরে অবস্থিত ইয়িনচিয়াং জলবিদ্যুৎ কেন্দ্রের শেষ ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে এই অর্জন নিশ্চিত হয়। চিনশা নদীর ওপর নির্মিত ইয়িনচিয়াং জলবিদ্যুৎ কেন্দ্রটির মোট স্থাপিত সক্ষমতা ৩ লাখ ৯০ হাজার কিলোওয়াট। এতে ছয়টি ইউনিট রয়েছে, প্রতিটির সক্ষমতা ৬৫ হাজার কিলোওয়াট। কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়েছিল ছয় বছর আগে। সম্পূর্ণভাবে চালু হলে এই কেন্দ্র বছরে ১৬০ কোটি কিলোওয়াট-ঘণ্টার বেশি পরিষ্কার বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। এতে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমবে প্রায় ১৩ লাখ টন। ১০ কোটি কিলোওয়াট জলবিদ্যুৎ সক্ষমতার মাধ্যমে সিচুয়ান বছরে প্রায় ৪৭০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা পরিষ্কার বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। এতে ১৯ কোটি পরিবারের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব হবে। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

4.2
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.