ডিসেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং সোমবার আবারও জাপানের প্রতি চীনের তাইওয়ান সংক্রান্ত ভুল মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘শান্তির জন্য নেতৃত্ব’ বিষয়ক এক উন্মুক্ত বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
ফু ছোং বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যখন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে, ঠিক তখনই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। চীনের তাইওয়ানকে ঘিরে তথাকথিত ‘জাপানের অস্তিত্বের জন্য হুমকি’র কথা তুলে ধরে তিনি যে মন্তব্য করেছেন এবং ইঙ্গিতপূর্ণভাবে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন, তা ইতিহাসের ধারার সম্পূর্ণ বিপরীত।
ফু ছোং জোর দিয়ে বলেন, তাকাইচির এই বক্তব্য চীনের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ। একই সঙ্গে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত রাষ্ট্র হিসেবে জাপান যে প্রতিশ্রুতি চীন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দিয়েছিল, তার প্রকাশ্য লঙ্ঘন। এ ধরনের মন্তব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী ফলাফল ও যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করে, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম ভঙ্গ করে।
তিনি স্মরণ করিয়ে দেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষা এখনও স্পষ্ট। আশি বছর আগে জাপানি সামরিকবাদীরা তথাকথিত অস্তিত্বের হুমকির অজুহাতে অস্ত্রসজ্জা বাড়িয়ে আত্মরক্ষার নামে বহিরাগত আগ্রাসন চালিয়েছিল, যা চীন, এশিয়া এবং সমগ্র বিশ্বের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছিল। আশি বছর পর আমরা কোনোভাবেই সামরিকবাদ ও ফ্যাসিবাদের পুনরুত্থান মেনে নিতে পারি না।’
তিনি আরও বলেন, জাপান যে তাইওয়ানকে অবৈধভাবে দখল করেছিল, তা পরবর্তীতে চীনের কাছে ফিরিয়ে দেওয়াই ছিল যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি
জাতিসংঘে তাইওয়ান ইস্যুতে জাপানের ভুল মন্তব্য প্রত্যাহারের আহ্বান চীনা প্রতিনিধির
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.