Sunday, October 18, 2026
Live

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার পুরস্কার পেল চীনা প্রতিষ্ঠান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার পুরস্কার পেল চীনা প্রতিষ্ঠান

ফসল পর্যবেক্ষণে বৈশ্বিক ক্লাউডভিত্তিক প্ল্যাটফর্ম ‘ক্রপওয়াচ’ তৈরির জন্য ২০২৬ সালের জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্জন পুরস্কার পেয়েছে চীনা বিজ্ঞান একাডেমির মহাকাশ তথ্য গবেষণা ইনস্টিটিউট। শুক্রবার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।

গবেষক উ পিংফাংয়ের নেতৃত্বে তৈরি প্ল্যাটফর্মটি ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে ফসলের অবস্থা পর্যবেক্ষণ এবং খাদ্যনিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে।

প্ল্যাটফর্মটির প্রকাশিত কৃষি পর্যবেক্ষণ বুলেটিন এখন পর্যন্ত ১৭৩টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীদের কাছে পৌঁছেছে।

উ পিংফাং বলেন, তিন দশকেরও বেশি সময়ের গবেষণার স্বীকৃতি এ পুরস্কার। ভবিষ্যতে আরও বেশি দেশের ফসল পর্যবেক্ষণ সক্ষমতা বাড়ানো এবং ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে তাদের দল কাজ চালিয়ে যাবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.