অগাস্ট ২১: আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ ব্রিফিং পরিচালনা করেন। এক সাংবাদিক জানতে চান, সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের শাসক ও বিরোধী দলের সংসদ সদস্যরা আগামী সপ্তাহে চীন সফরের পরিকল্পনা করছেন। তারা বলেছেন, চীন-জাপান সম্পর্কের বর্তমান অবস্থা কোনো পক্ষের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে চান। চীন এ বিষয়ে কী মন্তব্য করে?
লিন চিয়ান জানান, আমরা লক্ষ্য করেছি যে জাপানের শাসক ও বিরোধী দলের কিছু সুবিবেচনাপন্ন ব্যক্তি বর্তমান চীন-জাপান সম্পর্ক নিয়ে গভীর উদ্বিগ্ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা জাপানের ক্ষমতাসীনদের কাছে তাদের কণ্ঠস্বর শোনার ও গুরুত্ব দেওয়ার, চীন-জাপানের চারটি রাজনৈতিক দলিলের সব নীতি মেনে চলার এবং প্রকৃত পদক্ষেপের মাধ্যমে চীন-জাপান স্বাভাবিক বিনিময়ের প্রয়োজনীয় পরিবেশ তৈরি করার আহ্বান জানাই।
জিনিয়া/তৌহিদ/তুহিনা