Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

জাপানকে প্রতিবেশী ও আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জনে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
জাপানকে প্রতিবেশী ও আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জনে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল চীন
ফেব্রুয়ারি ৪: আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলন করেছেন। এ সময় এক সাংবাদিক জাপানের সংবিধান সংশোধন সম্পর্কে জানতে চান। উত্তরে লিন চিয়ান বলেন, চীন সংশ্লিষ্ট খবরটি লক্ষ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সামরিকতন্ত্র এই অঞ্চল এবং বিশ্বের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছিল। কায়রো ঘোষণা, পটসডাম ঘোষণা এবং জাপানের আত্মসমর্পণের দলিলের মতো আন্তর্জাতিক আইনি নথিপত্রগুলোতে পরাজিত জাতি হিসেবে জাপানের আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এগুলো ছিল আন্তর্জাতিক সমাজে জাপানের ফিরে আসার রাজনৈতিক ও আইনি পূর্বশর্ত। এ কারণে জাপানের সংবিধান সংশোধনের বিষয়টি আন্তর্জাতিক সমাজ এবং তার এশীয় প্রতিবেশীদের কাছে সব সময় অত্যন্ত গুরুত্বের বা গভীর মনোযোগের বিষয়। মুখপাত্র আরও বলেন, জাপানকে তার আগ্রাসনের ইতিহাস নিয়ে গভীরভাবে আত্মসমালোচনা করা, যুদ্ধবিরোধী ও শান্তির পক্ষে থাকা জনগণের কণ্ঠস্বর শোনার এবং শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলার আহ্বান জানাই। একই সঙ্গে এশীয় প্রতিবেশী ও আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জনে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। (জিনিয়া/তৌহিদ/ফেই)

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.