Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

জাপানকে যুদ্ধাপরাধ স্বীকারের দাবি ফিলিপাইন সংস্থার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
জাপানকে যুদ্ধাপরাধ স্বীকারের দাবি ফিলিপাইন সংস্থার
জানুয়ারি ১৫: ফিলিপাইনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্যাতিতা নারী বা ‘কমফোর্ট উইমেন’-এর অধিকার রক্ষায় নিবেদিত সংগঠন ‘ফিলিপাইন গ্র্যান্ডমাদার্স অ্যালায়েন্স’ গতকাল (বুধবার) জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগির ফিলিপাইন সফর প্রসঙ্গে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী কর্তৃক জোরপূর্বক নিয়োগপ্রাপ্ত ফিলিপিনো ‘কমফোর্ট উইমেন’ এবং তাঁদের পরিবারের দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে। তারা দাবি জানিয়েছেন, জাপান যেন তাদের যুদ্ধাপরাধ স্বীকার করে এবং ক্ষতিগ্রস্তদের কাছে আন্তরিক, প্রকাশ্য ও আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করে। সংগঠনটি তোশিমিতসু মোতেগিকে ফিলিপাইন সরকারের সঙ্গে আলোচনায় যুদ্ধ নয়, বরং শান্তি ও ন্যায়বিচারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে তারা জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক যুদ্ধ-উস্কানিমূলক মন্তব্যের বিরোধিতা করেছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, এই সংস্থা ও অন্যান্য ফিলিপিনো নারীরা যুক্তরাষ্ট্র এবং জাপানের যুদ্ধের এজেন্ডার অংশ হতে অস্বীকার করছে এবং ফিলিপাইনকে যেকোনো প্রকাশ্য সংঘাতে টেনে আনার প্রচেষ্টার বিরোধিতা করবে। সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.