জানুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: জাপানে দ্বৈত-ব্যবহারের পণ্য রপ্তানির ওপর চীনের আরোপিত নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পূর্ণ বৈধ, ন্যায্য ও আইনসঙ্গত বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মাও বলেন, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষা, পরমাণু অস্ত্র বিস্তার রোধ এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণের লক্ষ্যেই চীন আইন ও বিধি অনুসারে এ ধরনের ব্যবস্থা নিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এ সময় তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের কড়া সমালোচনা করে মাও নিং বলেন, ওই মন্তব্য চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে, চীনের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ এবং চীনের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকির শামিল।
মুখপাত্র বলেন, ‘আমরা জাপানকে আত্মসমালোচনা করে ভুল সংশোধন করতে এবং ভুল মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানাই।’
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
Advertisement