Sunday, September 20, 2026
Live

জাপান থেকে আমদানি করা ডাইক্লোরোসিলেনের বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.0 (5)
জাপান থেকে আমদানি করা ডাইক্লোরোসিলেনের বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু চীনের
জানিয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: জাপান থেকে আমদানি করা ডাইক্লোরোসিলেন (ডিসিএস) পণ্যের বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু করেছে চীন। বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। ডাইক্লোরোসিলেন মূলত সেমিকন্ডাক্টর শিল্পে ব্যবহৃত হয়। বিশেষ করে মেমোরি চিপ উৎপাদনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চীনের দেশীয় উৎপাদকদের পক্ষ থেকে জমা দেওয়া প্রমাণ অনুযায়ী, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে জাপান থেকে আমদানি করা ডাইক্লোরোসিলেনের দাম প্রায় ৩১ শতাংশ কমেছে, একই সময়ে আমদানি সামগ্রিকভাবে বেড়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘জাপান থেকে কম দামে আমদানি করা এসব পণ্য চীনের দেশীয় শিল্পের উৎপাদন ও কার্যক্রমে ক্ষতি করেছে।’ বিবৃতিতে আরও বলা হয়, তদন্তকারী কর্তৃপক্ষ আইন অনুযায়ী এই তদন্ত পরিচালনা করবে এবং সংশ্লিষ্ট সব পক্ষের বৈধ অধিকার পূর্ণভাবে সুরক্ষিত রাখা হবে। ঐশী/ফয়সল তথ্য ও ছবি : সিজিটিএন

Rate This Article

4.0
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.