নভেম্বর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসি’র স্থায়ী সদস্য হওয়ার কোনো যোগ্যতা জাপানের নেই। এ মন্তব্য করেছেন চীনের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ফু ছোং। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের নিরাপত্তা পরিষদ সংস্কার বিষয়ক বার্ষিক বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। ফু বলেন, এ বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের ‘জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ’ ও বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে বিজয়ের ৮০ বছর, একইসঙ্গে জাপানি দখলদারিত্ব থেকে তাইওয়ান চীনের কাছে ফেরত আসারও ৮০ বছর পূর্ণ হচ্ছে। জাপান এশিয়ার বহু দেশের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ চালিয়েছে, উপনিবেশ স্থাপন করেছে এবং ভয়াবহ নৃশংসতা চালিয়েছে। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান প্রসঙ্গে করা মন্তব্যকে ‘উসকানিমূলক ও বিপজ্জনক’ বলে অভিহিত করেন প্রতিনিধি। তাকাইচি দাবি করেছিলেন, তাইওয়ান-সংক্রান্ত কোনো সংকট জাপানের জন্য ‘বেঁচে থাকার জন্য হুমকি পরিস্থিতি’ তৈরি করতে পারে। সেই পরিস্থিতিতে জাপান সমষ্টিগত আত্মরক্ষার ‘অধিকার’ ব্যবহার করে সামরিক হস্তক্ষেপ করতে পারে। ফু জোর দিয়ে বলেন, এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক ন্যায়বিচার ক্ষুণ্ন করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করে এবং শান্তিপূর্ণ উন্নয়নের পথে জাপানের নিজস্ব অঙ্গীকার থেকে সরে যাওয়ারও ইঙ্গিত দেয়। এ পরিপ্রেক্ষিতে ফু বলেন, এমন আচরণে স্পষ্ট হয়, জাপান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি
জাপান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের অযোগ্য: জাতিসংঘে চীনা প্রতিনিধির কড়া সমালোচনা
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.