Sunday, August 30, 2026
Live

জিরংয়ে ভূমিধস পরবর্তী উদ্ধারকাজে চীনের স্যাটেলাইট

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জিরংয়ে ভূমিধস পরবর্তী উদ্ধারকাজে চীনের স্যাটেলাইট

চীনের আবহাওয়া প্রশাসন (সিএমএ) শনিবার জানিয়েছে যে, ভূমিধস-কবলিত জিরং বন্দরের উদ্ধার এলাকায় বহনযোগ্য স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন স্থাপন করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি মূল্যায়নে সহায়তা করার জন্য এতে স্যাটেলাইট রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

বর্তমানে তিনটি স্টেশন দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে সড়ক পুনরুদ্ধার, অনুসন্ধান ও উদ্ধারকাজ, ড্রোন পরিচালনা এবং 'ব্যারিয়ার লেক' (ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ) জরিপের জন্য সুনির্দিষ্ট আবহাওয়া সংক্রান্ত সহায়তা প্রদান করছে। ভূমিধসের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মূল্যায়নেও স্যাটেলাইট রিমোট সেন্সিং ব্যবহার করা হচ্ছে।

আবহাওয়া বিষয়ক দলগুলো স্যাটেলাইট উপাত্ত ব্যবহার করে বন্দরের ক্ষয়ক্ষতি, ধসে পড়া অংশের অবস্থা, ভূমিধসের পথ এবং ব্যারিয়ার লেক পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে প্রাপ্ত তথ্য ঘটনাস্থলে স্থাপিত কমান্ড ও উদ্ধারকারী ঘাঁটিতে পাঠাচ্ছে।

পরবর্তী পদক্ষেপের মধ্যে রয়েছে আরও নিখুঁত আবহাওয়া পর্যবেক্ষণ ও আগাম সতর্কবার্তা প্রদান। উদ্ধারকাজের সুবিধার্থে বৃষ্টিপাতের তীব্রতা, অবস্থান ও স্থায়িত্ব নির্ণয়ে ফেংইউন স্যাটেলাইট, আবহাওয়া রাডার এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত উপাত্ত ব্যবহার করা হচ্ছে। আবহাওয়া বিষয়ক কর্তৃপক্ষ উদ্ধারকাজের জন্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ধারাবাহিক পূর্বাভাস ও ঝুঁকি-সংক্রান্ত সতর্কবার্তা প্রদান অব্যাহত রাখবে এবং উদ্ধারকর্মীদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে সমন্বয় বজায় রাখবে।

উল্লেখ্য, ২৬ আগস্ট সীমান্তের নেপাল অংশে হিমবাহের একটি অংশ ভেঙে পড়ে এবং মাত্র সাত মিনিটের মধ্যে জিরং বন্দরের ওপর আছড়ে পড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.