Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

জি২০–তে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণে সমর্থন অব্যাহত রাখবে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
জি২০–তে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণে সমর্থন অব্যাহত রাখবে চীন
ডিসেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: জি২০–এর বিভিন্ন কার্যক্রমে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণে আগের মতোই সমর্থন দিয়ে যাবে চীন। শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। মুখপাত্র বলেন, দক্ষিণ আফ্রিকা সম্প্রতি জোহানেসবার্গে জি২০ শীর্ষ সম্মেলন সফলভাবে আয়োজন করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। কুও চিয়াখুন আরও জানান, জি২০–এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই সব শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে আসছে এবং জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, বহুপাক্ষিকতা রক্ষা, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার এবং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নে চীন দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য জি২০ সদস্য দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.