Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

টাইফুন চাম্পির প্রভাবে সিয়ামেন-কিনমেন ফেরি চলাচল সাময়িক বন্ধ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
টাইফুন চাম্পির প্রভাবে সিয়ামেন-কিনমেন ফেরি চলাচল সাময়িক বন্ধ

প্রবল বাতাসসহ টাইফুন চাম্পি এগিয়ে আসায় বৃহস্পতিবার সিয়ামেন-কিনমেন ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

সিয়ামেন-কিনমেন রুটটি ‘মিনি-থ্রি-লিঙ্কস’ ব্যবস্থার অংশ। এই ব্যবস্থার আওতায় ফুচিয়ান প্রদেশ এবং চীনের তাইওয়ান শাসিত কিনমেন ও মাতসু দ্বীপপুঞ্জের মধ্যে সরাসরি বাণিজ্য, ডাক ও পরিবহনসেবা পরিচালিত হয়।

ফেরি চলাচল বন্ধ হওয়ার পরপরই পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন সিটিতে অবস্থিত উয়ুথোং ওয়ার্ফ যাত্রীসেবা সংক্রান্ত জরুরি পরিকল্পনা কার্যকর করে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিনামূল্যে টিকিটের অর্থ ফেরত এবং টিকিট পরিবর্তনের ব্যবস্থা করা হয়।

ফুচিয়ান সমুদ্র নিরাপত্তাবিষয়ক প্রশাসন ভ্রমণের পরিকল্পনা রয়েছে এমন যাত্রীদের সরকারি সূত্র থেকে ফেরি চলাচলের সর্বশেষ তথ্য অনুসরণ করার এবং আগেভাগেই ভ্রমণসূচি পরিবর্তন করার পরামর্শ দিয়েছে।

তারা জানায়, আবহাওয়া ও সমুদ্রের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে ফেরি চলাচল পুনরায় শুরুর সময় আলাদাভাবে ঘোষণা করা হবে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.