Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

ডিজিটাল অবকাঠামোয় আর্থিক সেবার সুযোগ বাড়াতে এপেক অর্থমন্ত্রীদের সমর্থন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ডিজিটাল অবকাঠামোয় আর্থিক সেবার সুযোগ বাড়াতে এপেক অর্থমন্ত্রীদের সমর্থন

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল অবকাঠামোয় অর্থায়ন এবং আর্থিক সেবার সুযোগ সম্প্রসারণে সমর্থন জানিয়েছেন এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটভুক্ত অর্থনীতিগুলোর অর্থমন্ত্রীরা। চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে বুধবার শেষ হওয়া দুই দিনব্যাপী বৈঠকে এ বিষয়ে একটি যৌথ বিবৃতি গ্রহণ এবং নীতিমালা অনুমোদন করা হয়।

বৈঠকে ‘২০২৬ সালের এপেক অর্থমন্ত্রীদের যৌথ বিবৃতি’ গ্রহণ করা হয়। পাশাপাশি অনুমোদন দেওয়া হয় ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল অবকাঠামোয় অর্থায়নবিষয়ক নীতির বিবৃতি’।

যৌথ বিবৃতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় অর্থনৈতিক নীতির সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে পরিবারগুলোকে সহায়তা দেওয়া এবং আর্থিক সেবার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

ডিজিটাল অবকাঠামোয় অর্থায়নবিষয়ক নীতিমালাটি ঐচ্ছিক এবং বাধ্যতামূলক নয়। এতে সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোকে একসঙ্গে কাজ করে অর্থায়নের ঘাটতি পূরণে উৎসাহিত করা হয়েছে।

বৈঠকে পরিবারগুলোকে সহায়তা প্রদান এবং মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগের ক্ষেত্রে রাজস্বনীতিবিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ ছাড়া আর্থিক সেবার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উত্তম অনুশীলনের সংকলন তুলে ধরা হয়। পুরো অঞ্চলের তরুণ অর্থ বিশেষজ্ঞদের মধ্যে যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখার বিষয়েও একমত হন মন্ত্রীরা।

চীনের অর্থমন্ত্রী লান ফো’আন দুই দিনব্যাপী এ বৈঠকে সভাপতিত্ব করেন। এতে এপেকভুক্ত অর্থনীতি, পর্যবেক্ষক গোষ্ঠী ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ৩০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.