ডিজিটাল লেনদেন আরও সহজ এবং বিভিন্ন আর্থিক সেবাকে এক ছাতার নিচে আনতে ‘ডিজিটাল ইউয়ান’ ব্যবস্থার বড় ধরনের আধুনিকায়ন করেছে চীন।
দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘পিপলস ব্যাংক অব চায়না’ ডিজিটাল ইউয়ানের জন্য একটি উন্নত প্রযুক্তিগত ব্যবস্থা ও ‘স্মার্ট কন্ট্রাক্ট’ কাঠামো চালু করেছে। এর ফলে একদিকে যেমন লেনদেনের পরিচালন খরচ কমবে, অন্যদিকে সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই ডিজিটাল মুদ্রার ব্যবহার আরও সহজ ও বিস্তৃত হবে।
বেইজিংয়ে অনুষ্ঠিত 'অ্যানুয়াল কনফারেন্স অব ফাইন্যান্সিয়াল স্ট্রিট ফোরাম ২০২৬'-এর ডিজিটাল ইউয়ান সংক্রান্ত এক বিশেষ অধিবেশনে বুধবার পিপলস ব্যাংক অব চায়নার পরিচালিত 'ই-সিএনওয়াই অপারেশন ম্যানেজমেন্ট সেন্টার' এই দুই যুগান্তকারী উদ্যোগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
পিবিওসি জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি ডিজিটাল ইউয়ানকে একটি নতুন অপারেটিং কাঠামোয় উন্নীত করা হয়। এর মাধ্যমে মুদ্রাটিকে কেবল নগদ অর্থের বিকল্প হিসেবে দেখার পরিবর্তে ডিজিটাল আমানত বা 'ডিজিটাল ডিপোজিট মানি' হিসেবে ব্যবহার করার সুযোগ তৈরি হয়।
পিবিওসির ডিজিটাল কারেন্সি রিসার্চ বিভাগের এক কর্মকর্তা জানান, নবউন্মোচিত এই উন্নত ব্যবস্থার মধ্যে ইস্যু ব্যবস্থাপনা, খুচরা ও পাইকারি লেনদেন, ব্লকচেইন এবং স্মার্ট কন্ট্রাক্ট সেবাকে একসূত্রে গাঁথা হয়েছে।
সূত্র: সিএমজি