Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

ডিপসিকের নতুন মডেল উন্মোচন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ডিপসিকের নতুন মডেল উন্মোচন
ডিসেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: সোমবার সন্ধ্যায় দুটি নতুন মডেল উন্মোচন করেছে চীনের এআই ডিপসিক—ডিপসিক ৩ দশমিক ২ ও এর হাই-কম্পিউট সংস্করণ ডিপসিক ৩.২ স্পেশাল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শক্তিশালী রিইনফোর্সমেন্ট লার্নিং প্রোটোকল ও পোস্ট-ট্রেনিং কম্পিউট স্কেলিং ব্যবহারের ফলে ডিপসিক ৩ দশমিক ২ কর্মক্ষমতায় জিপিটি-৫-এর সমমান। মডেলটি কম কম্পিউট ব্যবহার করেও উচ্চমানের রিজনিং ও এজেন্ট-পারফর্মেন্স বজায় রাখতে সক্ষম। ডিপসিকের নির্মাতা প্রতিষ্ঠানের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মডেলটির রিজনিং-ক্ষমতা জেমিনি ৩.০ প্রো-এর সমপর্যায়ের এবং এটি ২০২৫ ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ও ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স—দুটো প্রতিযোগিতায় স্বর্ণপদক-সমমানের স্কোর অর্জন করেছে। এই অগ্রগতির মূল প্রযুক্তিগত অবদান ডিপসিক স্পার্স এটেনশন মেকানিজম, যা দীর্ঘ-কনটেক্সটে জটিলতা কমিয়ে পারফর্মেন্স ধরে রাখতে সহায়তা করে। ফয়সল/শুভ তথ্য ও ছবি: সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.