নভেম্বর ১২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, ‘তাইওয়ানের স্বাধীনতায়’ সমর্থনকারীদের পদক প্রদানের জন্য জাপান সরকারের জেদ ও প্রস্তাব তাইওয়ান ইস্যুতে তাদের আরেকটি ভুল পদক্ষেপ। চীন এর দৃঢ় বিরোধিতা করে।
মুখপাত্র বলেন, তাইওয়ান ইস্যুটি চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু। এটি চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তি এবং জাপানের মৌলিক বিশ্বাসযোগ্যতার সাথে সম্পর্কিত। তিনি এটিকে একটি ‘অনতিক্রম্য সীমারেখা’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এ বছরটি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী এবং একইসাথে তাইওয়ান পুনরুদ্ধারের ৮০তম বার্ষিকী।
চীন জাপানকে আন্তরিকভাবে আহ্বান জানায় যেন তারা তাদের ঐতিহাসিক দায়িত্বগুলো গভীরভাবে চিন্তা করে এবং চীন ও জাপানের মধ্যে স্বাক্ষরিত চারটি রাজনৈতিক দলিলের প্রাসঙ্গিক নীতি ও চেতনা মেনে চলে। পাশাপাশি, সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে একচীন নীতির প্রতি তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করা, তাইওয়ান ইস্যুতে তাদের কথা ও কাজে সতর্কতা অবলম্বন করা এবং ‘তাইওয়ানের স্বাধীনতাকামী’ বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে ভুল সংকেত পাঠানো বন্ধ করার আহ্বান জানায় চীন।
(জিনিয়া/তৌহিদ)
তাইওয়ান ইস্যুতে জাপানকে কথা ও কাজে সতর্ক থাকার আহ্বান চীনের
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.