Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির উসকানিমূলক মন্তব্যে আন্তর্জাতিক মহলের সমালোচনা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির উসকানিমূলক মন্তব্যে আন্তর্জাতিক মহলের সমালোচনা
চীনের তাইওয়ান প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্য দেশ-বিদেশের গণমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। নভেম্বর ৭-এ জাপানি পার্লামেন্টের এক বৈঠকে তাকাইচি বলেন, চীনের মূল ভূখণ্ড যদি তাইওয়ানে ‘শক্তি প্রয়োগ’ করে, তাহলে তা জাপানের জন্য ‘বেঁচে থাকার হুমকিস্বরূপ পরিস্থিতি’ সৃষ্টি করবে। বক্তব্যটিকে যুদ্ধোন্মুখ ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হলেও, তিনি তা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানান। মঙ্গলবার জাপানের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক আসাহি শিম্বুন তাদের এক নিবন্ধে উল্লেখ করে যে তাকাইচির এই মন্তব্য পূর্ববর্তী জাপানি নেতাদের নীতিগত অবস্থান থেকে ‘স্পষ্ট বিচ্যুতি’। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার কিয়ংহিয়াং শিনমুন একই দিনে প্রকাশিত এক বিশ্লেষণে জানায়, তাকাইচির ভুল ব্যাখ্যা ও আচরণ প্রতিবেশী দেশগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। পত্রিকাটি আরও জানায়, আন্তর্জাতিক সম্প্রদায় তার দ্রুত রাজনৈতিক উত্থানকে দীর্ঘদিন ধরেই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। প্রতিবেদনে সমালোচনা করে বলা হয়, এত উদ্বেগের পরেও তাকাইচির উচিত ছিল বক্তব্য ও আচরণে আরও সংযমী হওয়া। কিন্তু দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মধ্যে তিনি এরইমধ্যেই উত্তেজনাকর মন্তব্য করে অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি করেছেন। সূত্র: সিএমজি বাংলা

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.