Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানালেন চীনা রাষ্ট্রদূত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানালেন চীনা রাষ্ট্রদূত
নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীন সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ‘ভুল মন্তব্যের’ প্রতিবাদ জানিয়েছেন জাপানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত উ চিয়াংহাও। শুক্রবার দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী ফুনাকোশি তাকেহিরোর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ উত্থাপন করেন। রাষ্ট্রদূত উ চিয়াংহাও বলেন, চীনের তাইওয়ান অঞ্চলকে নিয়ে প্রকাশ্যে উস্কানিমূলক মন্তব্য করেছেন তাকাইচি এবং তিনি তার ভুল স্বীকার বা মন্তব্য প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন। উ চিয়াংহাও আরও বলেন, মন্তব্যগুলো চীনের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপ। এটি আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মাবলীকেও মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, জাপানি প্রধানমন্ত্রীর মন্তব্যগুলো এক চীন নীতি এবং চীন ও জাপানের মধ্যে স্বাক্ষরিত চারটি রাজনৈতিক নথির মূল ধারণাকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। চীন এই ধরনের মন্তব্য কোনোভাবেই সহ্য করবে না। উ চিয়াংহাও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি জাপান তাইওয়ান প্রণালীর পরিস্থিতিতে সশস্ত্র হস্তক্ষেপের দুঃসাহস দেখায়, তবে তা হবে আগ্রাসনের কাজ এবং অবশ্যই চীনের পক্ষ থেকে এর দৃঢ় জবাব দেওয়া হবে। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.