Saturday, September 19, 2026
Live

তাইওয়ান প্রণালীতে প্রথম জরুরি উদ্ধার মহড়া পরিচালনা চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.2 (5)
তাইওয়ান প্রণালীতে প্রথম জরুরি উদ্ধার মহড়া পরিচালনা চীনের
ডিসেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ প্রথমবারের মতো দেশটির তাইওয়ান প্রণালীর দক্ষিণাংশে অবস্থিত তাইওয়ান শোলে জরুরি অনুসন্ধান ও উদ্ধার মহড়া পরিচালনা করেছে। শনিবার অনুষ্ঠিত এই মহড়ার পর উদ্ধার জাহাজের একটি বহর প্রণালীর মধ্যাঞ্চলে টহল দেয় এবং সমুদ্রপথে আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম পরিচালনা করে। বিবৃতি অনুযায়ী, এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল সমুদ্র অঞ্চলে প্রশাসনিক আইন-প্রয়োগ ক্ষমতা জোরদার করা, প্রণালীজুড়ে নৌযান চলাচল নিয়ন্ত্রণ আরও কার্যকর করা, নৌপথে শৃঙ্খলা নিশ্চিত করা, জাহাজের নিরাপত্তা বৃদ্ধি করা এবং সামুদ্রিক পরিবহনের কারণে সম্ভাব্য দূষণ ঝুঁকি কমানো। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের মহড়া নিরাপত্তা এবং জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজাদ/নাহার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

4.2
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.