Friday, June 12, 2026
Live

তাইওয়ান সমস্যা সমাধান চীনা জনগণের নিজস্ব বিষয়: বেইজিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তাইওয়ান সমস্যা সমাধান চীনা জনগণের নিজস্ব বিষয়: বেইজিং
জানুয়ারি ১৪: আজ (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয় এক নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে মুখপাত্র চু ফংলিয়ান বলেছেন, তাইওয়ান সমস্যা সমাধান চীনা জনগণের নিজস্ব বিষয়। অনুষ্ঠানে জনৈক সাংবাদিক প্রশ্ন করেন: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি 'দ্য নিউ ইয়র্ক টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, চীন তাইওয়ানকে চীনা ভূখণ্ডের অংশ বলে মনে করে এবং তাইওয়ান সমস্যা কীভাবে মোকাবেলা করা হবে, তা একান্তই চীনের ওপর নির্ভর করে—যা দ্বীপটির দৃষ্টি আকর্ষণ করেছে। জবাবে মুখপাত্র চু ফংলিয়ান বলেন, বিশ্বে কেবল একটিই চীন আছে এবং তাইওয়ান চীনের অংশ। তাইওয়ান সমস্যা চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এই সমস্যা সমাধান করা চীনা জনগণের নিজস্ব ব্যাপার। আমরা দৃঢ়ভাবে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করব। (জিনিয়া/তৌহিদ/ফেই)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.