Wednesday, June 10, 2026
Live

তাইওয়ানের পুনরুদ্ধারের ৮০তম বার্ষিকী উপলক্ষে সিএমজি’র বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তাইওয়ানের পুনরুদ্ধারের ৮০তম বার্ষিকী উপলক্ষে সিএমজি’র বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত

নভেম্বর ৮: সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) “জাতীয় গৌরবের পুনরুদ্ধার--তাইওয়ানের পুনরুদ্ধারের ৮০তম বার্ষিকী স্মরণ” শীর্ষক অনুষ্ঠান সম্প্রচার করছে। এ প্রসঙ্গে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র চাং হান ৫ নভেম্বর এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেছেন। মুখপাত্র বলেন, এই সিরিজটি মূলত ১৮৯৫ সালে তাইওয়ানের বিদেশি দখলদারিত্বের অধীনে যাওয়া থেকে শুরু করে ১৯৪৫ সালে মাতৃভূমিতে ফিরে আসা পর্যন্ত ঐতিহাসিক সত্য তুলে ধরে। এটি প্রমাণ করে যে, তাইওয়ানের পুনরুদ্ধার ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় এবং যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আরও তুলে ধরে যে, চীনের চূড়ান্ত ঐক্যবদ্ধ হওয়াই ঐতিহাসিক বাস্তবতা। মুখপাত্র বলেন, তাইওয়ান প্রণালীর উভয় পারের অনেক দর্শক অনুষ্ঠানটি দেখার পর মন্তব্য করেছেন যে, এটি অত্যন্ত গবেষণাধর্মী, অ্যাকাডেমিক ও তাত্ত্বিক। এটি তাইওয়ানের পুনরুদ্ধারের প্রকৃত ইতিহাসকে সমর্থন করে এবং "তাইওয়ানের স্বাধীনতা" পন্থীদের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিকে জোরালোভাবে খণ্ডন করে। তিনি আরও বলেন, ইতিহাস হলো সেরা পাঠ্যপুস্তক। আশা করা যায়, এই সিরিজটি দেখার পর প্রণালীর উভয় পারের স্বদেশিরা এবং দেশে-বিদেশের চীনা জনগণ ‘তাইওয়ানের স্বাধীনতা’ বিষয়ক বিচ্ছিন্নতাবাদ ও বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে এবং জাতীয় পুনর্মিলনের মহান পরিকল্পনাকে এগিয়ে নিতে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হবেন। (জিনিয়া/তৌহিদ)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.