নিজ সামুদ্রিক অধিকার রক্ষায় তিয়াওইউ তাও এবং এর আশেপাশের দ্বীপসমূহের জলসীমায় বিশেষ টহল পরিচালনা করেছে চীনের কোস্ট গার্ড (সিসিজি)। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিসিজি।
এতে বলা হয়েছে, ওই অঞ্চলে চীনের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষার অংশ হিসেবে আইন মেনেই এই টহল কার্যক্রম চালানো হয়েছে। এ ধরনের নিয়মিত অভিযান সমুদ্র এলাকার নিরাপত্তা রক্ষা এবং আইনি শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সূত্র: সিএমজি বাংলা