জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের প্রভাবে ২০২৬ সালের প্রথম তুষারপাতে ঢেকে গেছে বেইজিং। শনিবার সকাল থেকে এই ভারী তুষারপাত শুরু হয়েছে এবং রোববার বিকেল নাগাদ এটি শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার রাত ৯টা নাগাদ শহরের অধিকাংশ এলাকা তুষারপাতের কবলে পড়ে। সেখানে গড় তুষারপাতের পরিমাণ ছিল ০ দশমিক ৬ মিলিমিটার। ফাংশান জেলায় সর্বোচ্চ ৬ মিলিমিটার তুষার জমেছে।
পৌর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পিচ্ছিল রাস্তাঘাট এবং দীর্ঘস্থায়ী নিম্ন তাপমাত্রার জন্য 'হলুদ সতর্কতা' জারি করা হয়েছে।
অন্যদিকে শিচিংশান, মেনথৌকৌ, ছাংপিং, ফেংথাই, ফাংশান, হাইতিয়ান এবং ইয়ানছিং জেলায় ভারী তুষারপাতের জন্য 'নীল সতর্কতা' জারি করা হয়েছে।
আবহাওয়ার ঝুঁকির তীব্রতা বোঝাতে চীনে চার স্তরের একটি রঙ-ভিত্তিক সতর্কীকরণ ব্যবস্থা চালু আছে। 'লাল' রঙ সবচেয়ে ভয়াবহ অবস্থার নির্দেশ করে, এর পরে রয়েছে কমলা, হলুদ এবং নীল।
শহর কর্তৃপক্ষ মহাসড়কগুলো থেকে তুষার সরাতে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেছে। তুষার অপসারণে ৩১টি যন্ত্রপাতির মধ্যে সুইপিং রোলার ব্যবহার করা হয়েছে। তুষারপাত বাড়লে এবং রাস্তা বেশি জমে গেলে যান চলাচল স্বাভাবিক রাখতে স্নো প্লাউ ব্যবহার করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।
এদিকে, প্রতিবেশি থিয়েনচিন পৌরসভায়তেও শনিবার বছরের প্রথম তুষারপাত হয়েছে। তবে রাস্তার উপরিভাগের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় শহরের ভেতরের যান চলাচল খুব একটা ব্যাহত হয়নি। তুষারপাতের ফলে তিয়ানচিন এক চমৎকার শীতকালীন রূপ ধারণ করেছে, এখানকার অনেক বাসিন্দাই ছবি তুলতে ঘরের বাইরে বেরিয়ে আসেন।
তথ্য ও ছবি: সিসিটিভি
রাসেল/ আজাদ/নাহার
তীব্র তুষারপাতের কবলে বেইজিং
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.