Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

তীব্র শৈত্যপ্রবাহে সতর্কতা জারি চীনে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
তীব্র শৈত্যপ্রবাহে সতর্কতা জারি চীনে
চলতি সপ্তাহে চীনের বিশাল অঞ্চলজুড়ে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার। মঙ্গলবার প্রকাশিত এই পূর্বাভাসে তাপমাত্রা মারাত্মকভাবে হ্রাস, ঝোড়ো বাতাস এবং তুষারপাতের খবর দেওয়া হয়েছে। এই সময়ে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলগুলোতে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে। পরবর্তী চার দিনের মধ্যে উত্তর-পশ্চিম চীন, উত্তর চীন, ইয়েলো নদী এবং হুয়াই নদী অববাহিকা, সেই সঙ্গে ইনার মঙ্গোলিয়া এবং উত্তর-পূর্ব চীনের কিছু অংশে তুষারপাত হবে। আবহাওয়াবিদরা সাধারণ মানুষকে উষ্ণ থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং বৃষ্টির পাশাপাশি তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল ও দৃশ্যমানতা কম থাকায় ট্র্যাফিক ও ভ্রমণ নিরাপত্তার প্রতি বিশেষ মনোযোগ দিতে সতর্ক করেছেন। সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.