জানুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক : চীনের বিভিন্ন অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ ও ব্যাপক তুষারপাত শুরু হওয়ায় পরিস্থিতি মোকাবিলা করতে দ্রুত ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির প্রশাসন।
রাজধানী বেইজিংয়ে বছরের প্রথম তুষারপাতের পর রাতারাতি নগরজুড়ে ব্যাপক তৎপরতা চালানো হয়। প্রধান সড়ক, সেতু ও আবাসিক এলাকা সচল রাখতে হাজার হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং তুষার অপসারণকারী যান মোতায়েন করা হয়। যান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সেতু ও র্যাম্পের মতো গুরুত্বপূর্ণ স্থানে সীমিত ও লক্ষ্যভিত্তিক বরফ গলানোর রাসায়নিক ব্যবহার করা হয়েছে।
হুবেই ও হ্যনান প্রদেশে রোববার নিম্ন তাপমাত্রা, বৃষ্টি, তুষার ও বরফজনিত দুর্যোগ সহায়তায় ৪ নম্বর জরুরি প্রতিক্রিয়া চালু করা হয়েছে।
শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে পর্যটন খাতেও। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শায়ানসি প্রদেশের বিখ্যাত মাউন্ট হুয়াশানসহ একাধিক পার্বত্য পর্যটন এলাকায় ভারী তুষারপাতের পূর্বাভাসের কারণে সাময়িকভাবে হাইকিং রুট বন্ধ ঘোষণা করা হয়েছে।
উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল রেকর্ড করা হয়েছে চরম ঠাণ্ডা । পরিবহন ব্যবস্থা সচল রাখা, স্বাভাবিক উৎপাদন বজায় রাখা, গবাদিপশু ও সাধারণ মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে- স্থানীয় সরকার।
এছাড়া কানসু প্রদেশে তুষারপাত ও তাপমাত্রা হ্রাসের কারণে এক্সপ্রেসওয়ের কিছু অংশে সাময়িক যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। সড়ক খোলা রাখতে আগাম জরুরি সরঞ্জাম ও তুষার অপসারণ দল প্রস্তুত রাখেছে কর্তৃপক্ষ।
পূর্ব চীনের আনহুই প্রদেশে রোববার তুষারঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়। সোমবার ভারী তুষারপাতের আশঙ্কায় প্রদেশের কয়েকটি শহরে সোমবার ও মঙ্গলবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
ঐশী/জেনিফার
তথ্য ও ছবি : সিনহুয়া
তীব্র শৈত্যপ্রবাহ ও তুষার ঝড়ে বিপর্যস্ত চীন, জরুরি প্রতিরোধ ব্যবস্থা জোরদার
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.