Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

তুষার মোকাবিলায় জরুরি ব্যবস্থা চীনে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
তুষার মোকাবিলায় জরুরি ব্যবস্থা চীনে
জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর ও পূর্ব চীনের বিভিন্ন অঞ্চলে চলতি সপ্তাহে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ভারী তুষারপাত ও হিমশীতল বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। পরিস্থিতি মোকাবিলায় একাধিক প্রদেশে জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শানসি প্রদেশে সোমবার বিকেলে ইউনছেং শহরের কেন্দ্রীয় জেলায় তুষারপাত শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সড়কে তুষার জমে যায়। উত্তর-পশ্চিমের শায়ানসি প্রদেশেও রোববার থেকে তুষার ও হিমশীতল বৃষ্টি শুরু হয়। চেনপিং কাউন্টিতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। পাহাড়ি এলাকায় বরফ জমে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ছিনলিং পর্বতমালার নিংশান কাউন্টিতেও একই পরিস্থিতি দেখা দেয়। প্রাদেশিক রাজধানী সি’আনে সোমবার থেকে ৯৮টি নির্দিষ্ট স্থানে রাষ্ট্রীয় মজুত থেকে শাকসবজি বিতরণ শুরু হয়েছে। বাঁধাকপি, মূলা, পেঁয়াজ ও আলুসহ প্রায় ১০ হাজার টন শাকসবজি বাজারে ছাড়া হচ্ছে, যাতে সরবরাহ ও মূল্য স্থিতিশীল থাকে। পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের হুয়াইবেই শহরে টানা তুষারপাতে ১৫ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমেছে। এসব অঞ্চরের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.