Sunday, September 20, 2026
Live

থিয়ানকংয়ে শেনচৌ-২১ নভোচারীদের সাম্প্রতিক যত গবেষণা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
থিয়ানকংয়ে শেনচৌ-২১ নভোচারীদের সাম্প্রতিক যত গবেষণা
ফয়সল আবদুল্লাহ প্রায় দুই মাসের মিশন অতিক্রম করে চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে বহুমাত্রিক বৈজ্ঞানিক পরীক্ষায় ধারাবাহিক অগ্রগতি অর্জন করছে শেনচৌ-২১ মিশনের ক্রু। গত ১ নভেম্বর চীন শেনচৌ-২১ মানববাহী মহাকাশযান উৎক্ষেপণ করে। ছয় মাসের এই মিশনে তিনজন নভোচারীকে কক্ষপথের মহাকাশ স্টেশনে পাঠানো হয়। শেনচৌ-২১ ক্রুতে রয়েছেন মিশন কমান্ডার চাং লু এবং নভোচারী উ ফেই ও চাং হোংচাং। তারা যথাক্রমে স্পেস পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে চীনের মহাকাশ কর্মসূচিতে বর্তমানে ব্যবহৃত তিন ধরনের নভোচারী ক্যাটাগরিরই প্রতিনিধিত্ব হচ্ছে। অ্যারোস্পেস মেডিসিন গবেষণার অংশ হিসেবে ক্রু সদস্যরা ইলেক্ট্রোএনসেফালোগ্রাম বা ইইজি যন্ত্র ব্যবহার করে বিভিন্ন পরীক্ষার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এসব তথ্য মেটাকগনিটিভ মনিটরিং, দলগত মস্তিষ্কের জ্ঞান–আবেগ বিশ্লেষণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত গবেষণায় ভূ-পৃষ্ঠের বিজ্ঞানীদের সহায়তা করছে। ওয়েনতিয়ান ল্যাব মডিউলে তাঁরা সায়েন্স গ্লাভ বক্স ব্যবহার করে আরাবিডপসিস থ্যালিয়ানা উদ্ভিদের নমুনা সংগ্রহ করেন। এই উদ্ভিদ উদ্ভিদের স্টেম সেলের মলিকুলার নেটওয়ার্ক নিয়ন্ত্রণ সংক্রান্ত গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাইক্রোগ্র্যাভিটি পদার্থবিদ্যার ক্ষেত্রে ক্রু সদস্যরা ফ্লুইড ফিজিক্স এক্সপেরিমেন্টাল ক্যাবিনেটে জটিল তরল পরীক্ষার মডিউল খুলে পুনরায় সংযোজন করেন এবং পরিকল্পনা অনুযায়ী পরীক্ষার নমুনা পরিবর্তন করেন। এছাড়া কম্বাশন এক্সপেরিমেন্টাল ক্যাবিনেটে প্লাগ-ইন গ্যাস পরীক্ষার স্যাম্পলিং কভার পরিবর্তন, কনটেইনারলেস ক্যাবিনেটের পরীক্ষাকক্ষে নমুনা পরিষ্কার ও প্রতিস্থাপন এবং অ্যাক্সিয়াল মেকানিজমের ইলেক্ট্রোড রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা হয়। মিশনের অংশ হিসেবে মহাকাশে ব্যবহারের জন্য লিথিয়াম-আয়ন ব্যাটারির ইলেক্ট্রোকেমিক্যাল অপটিক্যাল গবেষণাও শুরু হয়েছে। এতে পেলোড বিশেষজ্ঞ চাং হোংচাংয়ের পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে লিথিয়াম ডেনড্রাইট বৃদ্ধির পুরো প্রক্রিয়ার চিত্র সংগ্রহ করা হবে। একই সঙ্গে নভোচারীরা হাড়ের ঘনত্ব পরিমাপ, ইসিজি, রক্তচাপ পরীক্ষা এবং দৃষ্টিশক্তি মূল্যায়নসহ বিভিন্ন চিকিৎসা পরীক্ষায় অংশ নেন। ইংরেজি নববর্ষের প্রথম দিন তিন চীনা নভোচারী কক্ষপথ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছাও জানান। সূত্র: সিএমজি

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.