Monday, August 24, 2026
Live

দক্ষিণ আমেরিকায় প্রথম যৌথ প্রত্নতাত্ত্বিক গবেষণায় চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দক্ষিণ আমেরিকায় প্রথম যৌথ প্রত্নতাত্ত্বিক গবেষণায় চীন

দক্ষিণ আমেরিকায় প্রথমবারের মতো যৌথ প্রত্নতাত্ত্বিক গবেষণা প্রকল্প শুরু করতে যাচ্ছে চীন। এ লক্ষ্যে শুক্রবার চীন ও পেরুর কয়েকটি প্রতিষ্ঠান একটি সহযোগিতা চুক্তি সই করেছে।

চীনের সমাজ বিজ্ঞান একাডেমির প্রত্নতত্ত্ব ইনস্টিটিউট, পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের কারাল প্রত্নতাত্ত্বিক অঞ্চল এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সান মার্কোসের প্রত্নতত্ত্ব বিভাগ এ চুক্তিতে সই করে।

চুক্তির আওতায় পেরুর প্রাচীন কারাল সভ্যতা নিয়ে যৌথ গবেষণা করা হবে। খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে ১৮০০ সালের মধ্যে পেরুর উত্তর উপকূলে এই সভ্যতার বিকাশ ঘটে। এটিকে আমেরিকা মহাদেশে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে বিবেচনা করা হয়।

চীন ও পেরুর প্রত্নতাত্ত্বিক দল কারাল সভ্যতার বিভিন্ন স্থানে মাঠপর্যায়ে জরিপ ও খনন পরিচালনা করবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রত্নতাত্ত্বিক গবেষণা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং প্রত্নতত্ত্ববিদদের যৌথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.