Sunday, September 20, 2026
Live

দক্ষিণ চীন সাগরসংক্রান্ত ভুল বক্তব্যের পাল্টা জবাব দিল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
দক্ষিণ চীন সাগরসংক্রান্ত ভুল বক্তব্যের পাল্টা জবাব দিল চীন
জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছেং, গতকাল (সোমাবর) নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক আইন শাসনের উন্মুক্ত বিতর্কে, মার্কিন প্রতিনিধির দক্ষিণ চীন সাগরসংশ্লিষ্ট বক্তব্যের প্রতিবাদ করেন। মার্কিন প্রতিনিধির তথাকথিত ‘চীনের সম্প্রসারণবাদী অবৈধ দাবি’-র অভিযোগ সম্পর্কে তিনি বলেন, দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জ এবং নিকটবর্তী সমুদ্রে চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব আছে। দক্ষিণ চীন সাগরে চীনের ভূখণ্ডের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকারের পুরোপুরি ঐতিহাসিক ও আইনি ভিত্তি আছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র “জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন”-এর স্বাক্ষরকারী দেশ নয়, তাই “কনভেনশন”-এর বিচারক হিসেবে অন্যান্য দেশের দিকে আঙুল তোলার অধিকার দেশটির নেই। যুক্তরাষ্ট্র বাস্তবতা উপেক্ষা করে, সবখানে ঝামেলা পাকায়; এমনকি, দক্ষিণ চীন সাগর অঞ্চলে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করে; চীনের আঞ্চলিক জলসীমা, আকাশসীমা এবং দ্বীপ ও প্রবালপ্রাচীরের সংলগ্ন জলসীমা ও আকাশসীমায় অনধিকার প্রবেশ করে। সূত্র: সিএমজি

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.